রাঙামাটির দুই উপজেলার নির্বাচনে জয় পেলেন যারা

রাঙামাটি প্রতিনিধি
২৯ মে ২০২৪, ২১:৫৭আপডেট : ২৯ মে ২০২৪, ২১:৫৭

তৃতীয় ধাপে রাঙামাটির দুটি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ অপরটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন। ভোটে দুই উপজেলায় ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে লংগদু উপজেলার মোট ২৩টি কেন্দ্রে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বাবুল দাশ বাবু ১৬ হাজার ৯৮৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮২৬ ভোট। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারকে চার হাজার ১৬০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

একই উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বই প্রতীকের প্রার্থী রকিব হোসেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের ফাতেমা জিন্নাহ।

নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি ভোটকেন্দ্রে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী অমরজীবন চাকমা আনারস প্রতীকে ৬ হাজার ১৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জ্যোতিলাল চাকমা পেয়েছেন চার হাজার ১৬২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের সুজিত তালুকদার সাত হাজার ৪০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বই প্রতীকের বিনয় কৃষ্ণ চাকমা ছয় হাজার ৬৫৪ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা কলস প্রতীকে ১০ হাজার ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোয়ালিটি চাকমা প্রজাপতি প্রতীকে চার হাজার ২৪৩ ভোট পেয়েছেন।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
২৯ মে ২০২৪, ২১:৫৭
রাঙামাটির দুই উপজেলার নির্বাচনে জয় পেলেন যারা
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল