চট্টগ্রামে চার উপজেলায় জয় পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ মে ২০২৪, ০৯:৩১আপডেট : ৩০ মে ২০২৪, ০৯:৩৫

চট্টগ্রামে তৃতীয় ধাপে চারটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে রয়েছে আনোয়ারা, বোয়ালখালী, চন্দনাইশ ও পটিয়া উপজেলা। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এই চার উপজেলায় ৩৫৬ কেন্দ্রের ২ হাজার ৩৫৭টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে আনোয়ারা উপজেলায় আনারস প্রতীক নিয়ে কাজী মোজাম্মেল হক, বোয়ালখালী উপজেলায় হেলিকপ্টার প্রতীক নিয়ে মোহাম্মদ জাহেদুল হক, চন্দনাইশে মোটরসাইকেল প্রতীক নিয়ে আলহাজ জসীম উদ্দীন আহমেদ এবং পটিয়ায় দোয়াত কলম প্রতীক নিয়ে মো. দিদারুল আলম দিদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চন্দনাইশ 

চন্দনাইশ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আলহাজ জসীম উদ্দীন আহমেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে আবু আহমেদ চৌধুরী পেয়েছেন ২২ হাজার ৭৪ ভোট। এ উপজেলায় ৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন। ভোট পড়েছে ৩২ দশমিক ৩২ শতাংশ।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৭১৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খালেদা আকতার চৌধুরী।

আনোয়ারা

এ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে কাজী মোজাম্মেল হক ৫৮ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীক নিয়ে তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট। ৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট পড়েছে ৪২ দশমিক ২৭ শতাংশ।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে আব্দুল মান্নান মান্না ৩১ হাজার ২৫৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে অ্যাডভোকেট চুমকি চৌধুরী ৪৫ হাজার ৯৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বোয়ালখালী

এ উপজেলায় হেলিকপ্টার প্রতীক নিয়ে মোহাম্মদ জাহেদুল হক ৩০ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে মো. শফিক পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট। এ উপজেলায় ৮৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মোহাম্মদ মীর নওশাদ ৩১ হাজার ৩১০ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাম্মৎ উম্মে সালমা ফুটবল প্রতীক নিয়ে ৩১ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

পটিয়া

এ উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে মো. দিদারুল আলম ৫৬ হাজার ৫৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজি মুহাম্মদ হারুনুর রশিদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ১৪২ ভোট। এ উপজেলায় ১২৮টি ভোটকেন্দ্র থাকলেও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযাগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ উপজেলায় ৩১ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছে।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার ২৩ হাজার ৮৫০ ভোট  এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মাজেদা বেগম ২৪ হাজার ৮৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেন।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
৩০ মে ২০২৪, ০৯:৩১
চট্টগ্রামে চার উপজেলায় জয় পেলেন যারা
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
সর্বশেষ খবর
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল