ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের বিজয় মিছিলে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ০০:৫৯আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:০৯

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুর্বৃত্তের গুলিতে আয়াশ রহমান ইজাজ (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (৬ জুন) ব্রাহ্মণবাড়িয়া কলেজ পাড়া খান টাওয়ার মোড়ে ভোটের বিজয় মিছিলে গুলিবিদ্ধ হন ওই তরুণ। পরে তাকে আহতবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইজাজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মৃতের বন্ধু আতিকুর রহমান বলেন, উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে শাহাদত হোসেন আনারস প্রতীকে জয়লাভ করেন। সেই জয়ের আনন্দ মিছিলে কে বা কারা গুলি করলে ইজাজ মাথায় গুলিবিদ্ধ আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইজাজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কলেজ পাড়া গ্রামের মুদি দোকান ব্যবসায়ী আমিনুর রহমানের ছেলে। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।

/এআইবি/কেএইচ/এস/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৬ জুন ২০২৪, ০০:৫৯
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের বিজয় মিছিলে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু
সম্পর্কিত
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সর্বশেষ খবর
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল