বরগুনার দুই উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেলেন যারা

বরগুনা প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ২২:০৬আপডেট : ০৯ জুন ২০২৪, ২২:০৬

বরগুনা রবিবার (৯ জুন) বামনা ও পাথরঘাটা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে পাথরঘাটায় এনামুল হোসাইন ও বামনায় মিজানুর রহমান জয়লাভ করেছেন।

রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন পাথরঘাটা ও বামনা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার।

পাথরঘাটা উপজেলায় দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন ২৩ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের নূর আফরোজ হ্যাপি পেয়েছেন ২২ হাজার ৫৩৯ ভোট।

বামনায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ১৭ হাজার ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকে সাইতুল ইসলাম লিটু পেয়েছেন ১০ হাজার ৩০৯ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। জেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ, বিজিবি, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিলেন।

এদিকে, পাথরঘাটা উপজেলায় একটি ভোটকেন্দ্রে ভোটারদের চেয়ারম্যান পদের ব্যালট না দেওয়ায় ওই কেন্দ্রে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কেন্দ্রের দুই পোলিং কর্মকর্তা ঝুমুর রাণী বিশ্বাস ও মো. রবিউল করিমকে এক দিনের জেল দেওয়া হয়েছে।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৯ জুন ২০২৪, ২২:০৬
বরগুনার দুই উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেলেন যারা
সম্পর্কিত
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল