চট্টগ্রামের সব চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মে ২০২৪, ২১:৪৭আপডেট : ২৫ মে ২০২৪, ২১:৪৭

ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় চট্টগ্রামের ১৫ উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিক্যাল টিম প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। একইসঙ্গে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যার নম্বর-০২৩৩৩৩৫৪৮৪৩। শনিবার (২৫ মে) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় পরবর্তী স্বাস্থ্যজনিত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলার ১৫ উপজেলার প্রতি ইউনিয়নে একটি, প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি, প্রতিটি পৌর এলাকায় একটি মেডিক্যাল টিমসহ জেনারেল হাসপাতালে পাঁচটি মেডিক্যাল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন জেলা সিভিল সার্জন।’

এছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, দুর্যোগ মোকাবিলার জন্য যথেষ্ট ওষুধ, স্যালাইন, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রাখতে হবে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব কর্মকর্তা-কর্মচারীকে প্রস্তুত থাকতে হবে। ইউএইচঅ্যান্ডএফপিওসহ সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো। দুর্যোগ না কাটা পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। স্থানীয় কর্তৃপক্ষকে প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে। সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম মজুত রাখতে হবে। অতি বৃষ্টির কারণে যেন জনগণের চিকিৎসাসেবা ব্যাহত না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। দুর্যোগ পরবর্তী স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করার উদ্যোগ গ্রহণ করতে হবে।’

/এএম/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
ঈদের ছুটিতে মিটফোর্ডে রোগীর চাপ, চিকিৎসাসেবায় ভোগান্তি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম