এমপি আনারের বাড়ির সামনে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ মে ২০২৪, ১৯:৪৯আপডেট : ২৫ মে ২০২৪, ২০:২১

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সুষ্ঠু বিচার ও মূল পরিকল্পনাকারীদে গ্রেফতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কালীগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (২৫ মে) সকালে কালীগঞ্জে এমপি আনারের বাসভবনের সামনে উপজেলা আওয়ামী লীগের এই নেতাকর্মীরা অবস্থান করেন।

এতে স্থানীয় আওয়ামী নেতা মোস্তাফিজুর রহমান বিজু, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারা বলেন, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি হত্যার সঙ্গে আরও যদি কেউ জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে হত্যা করে লাশ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা।

এ ঘটনায় ভারত ও বাংলাদেশে ছয় জন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে। আর হত্যা নিশ্চিত হওয়ার পর কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও লাশের সন্ধান পাওয়া যায়নি।

/এফআর/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি