দুই জেলার এক লাখ ৭৯ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

খুলনা প্রতিনিধি
২৬ মে ২০২৪, ২২:৫৯আপডেট : ২৬ মে ২০২৪, ২২:৫৯

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ও ক্ষতি থেকে রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শনিবার (২৬ মে) সকালে মোংলা সমুদ্রবন্দরের জন্য ১০নং মহাবিপদ সংকেত দেওয়া হয়। এরপরই উপকূলীয় এলাকায় মাইকিং শুরু হয়। সবাইকে নিরাপদে অবস্থানের আহ্বান জানানো হয়।

দুপুর ২টার পর থেকে ঝুঁকিতে থাকা লোকজন আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত খুলনা ও বাগেরহাটের আশ্রয়কেন্দ্রে এক লাখ ৭৯ হাজার লোক আশ্রয় নেন।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুসেইন খান বলেন, খুলনায় ৬০৪টি আশ্রয়কেন্দ্র রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটার ৩২১টি আশ্রয়কেন্দ্রে এক লাখ ২৯ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তার জন্য পর্যাপ্ত শুকানো খাবার সরবরাহ করা হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন, বাগেরহাটে ৩৫৯টি আশ্রয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে মোংলা, শরণখোলা ও মোড়েলগঞ্জে ২৮০টি আশ্রয়কেন্দ্রে ৫০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের জন্য খাদ্য সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের উপকূলীয় কয়েকটি এলাকায় জোয়ারের পানির চাপে বাঁধ উপচে পানি প্রবেশ করেছে। সে সব জায়গায় জরুরি মেরামত কাজ করা হয়েছে।

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
ঘূর্ণিঝড় দানায় নোয়াখালী উপকূলে ‘রিমাল’ আতঙ্ক, থেমে থেমে বৃষ্টি
রিমাল-পরবর্তী নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন
ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ২ মাস পরও উপকূলে হাহাকার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম