গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চলছে ভোট

গাইবান্ধা প্রতিনিধি
২৯ মে ২০২৪, ০৯:০০আপডেট : ২৯ মে ২০২৪, ০৯:০০

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই উপজেলার ২৪১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় রয়েছে ১০২টি ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলসহ ১৩৯টি কেন্দ্র রয়েছে।

এই দুই উপজেলায় ভোটে লড়ছেন চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জনসহ মোট ৪২ জন প্রার্থী।

এদিকে, সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তবে বৃষ্টি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে আসছেন ভোটাররা।

এবার দুই উপজেলায় মোট ৬ লাখ ৫৭ হাজার ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৮ হাজার ৪৫৩ জন ও সুন্দরগঞ্জ উপজেলায় ভোটার রয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন। 

এদিকে, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব বলেন, ‘প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ নজরদারি রয়েছে।’ একই সঙ্গে নির্বাচনের মাঠে র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত আছেন বলে জানান তিনি।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের