ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন পুতিন

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২২, ০০:৫১আপডেট : ০৬ মে ২০২২, ০০:৫৯

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লভ্যারভ সম্প্রতি মন্তব্য করেন ‘এডলফ হিটলারের শরীরে ইহুদি রক্ত ছিল’। নিজের পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে ক্ষমা চাইলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানামন্ত্রী বেনেটের সঙ্গে ফোনালাপ হয় প্রেসিডেন্ট পুতিনের। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতিতে জানায় ‘ল্যাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। পাশাপাশি ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি তার মনোভাব পরিষ্কার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনেট।’

তবে পুতিনের ক্ষমা চাওয়া নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত রবিবার ইতালির একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে কেন রাশিয়া ‘নাৎসি’ হিসেবে চিত্রিত করছে- যেখানে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি হচ্ছেন একজন ইহুদি। জবাবে ল্যাভরভ বলেন, এতে কিছু আসে যায় না। প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে নাৎসিরা নেই এটা প্রমাণ হয় না। তিনি বলেন,‘আমার ভুল হতে পারে, কিন্তু হিটলারেরও দেহেও ইহুদি রক্ত ছিল। জ্ঞানী ইহুদিরা বলেন যে সবচেয়ে কড়া অ্যান্টি-সেমিটরাও সাধারণত ইহুদি হয়ে থাকে।’ 

তার এ বক্তব্যে ইসরায়েলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড এর কড়া নিন্দা করে ল্যাভরভকে ক্ষমা চাইতে বলেন।

সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম