অঘোষিত ইউক্রেন সফরে কানাডার প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২২, ২১:৫৮আপডেট : ০৮ মে ২০২২, ২২:২৬

ইউক্রেন সফরে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কোনও পূর্ব ঘোষণা ছাড়াই রবিবার দেশটির ইরপিন শহর পরিদর্শন করেছেন তিনি। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে শহরটির মেয়র ওলেক্সান্ডার মার্কুশিন বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

তীব্র যুদ্ধের পর গত মার্চের শেষ দিকে রুশ বাহিনীর কাছ থেকে এই ইরপিন শহরটি পুনরুদ্ধার করে ইউক্রেনীয় বাহিনী।

টেলিগ্রামে দেওয়া পোস্টে শহটির মেয়র ওলেক্সান্ডার মার্কুশিন বলেন, ‘এইমাত্র কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা করার সম্মান অর্জন করেছি। রুশ দখলদাররা আমাদের শহরে যে ভয়াবহতা তৈরি করেছে তা নিজের চোখে দেখতে তিনি ইরপিনে এসেছেন।’

তিনি একটি ছবিও পোস্ট করেছেন যেখানে জাস্টিন ট্রুডোকে পুড়ে যাওয়া অ্যাপার্টমেন্ট ভবন সংলগ্ন একটি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অঘোষিত ইউক্রেন সফরে কানাডার প্রধানমন্ত্রী

এদিকে ৯ মে রাশিয়ার বিজয় দিবসে জার্মান চ্যান্সেলর ওলফ শলৎসকে কিয়েভ সফরের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ বিষয়ে বার্লিন থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে ৯ মে ‘বিজয় দিবস’ পালন করে আসছে রাশিয়া। দিনটিতে মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে বিপুল সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম