ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, ০৮:৫৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২১:৫৮

রুশ আগ্রাসন মোকাবিলায় দীর্ঘদিন থেকেই পশ্চিমা দেশগুলোর কাছ থেকে সামরিক সহায়তা চেয়ে আসছে ইউক্রেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছিল কিয়েভ।  তবে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন, তার প্রশাসনকে ইউক্রেনকে অগ্রসর প্রযুক্তির এই যুদ্ধবিমান দেবে না। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার একজন সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, যুক্তরাষ্ট্র কিয়েভকে অত্যাধুনিক এই যুদ্ধবিমান দেবে কিনা? উত্তরে তিনি বলেন, ‘না’। এর আগে জার্মানিও কিয়েভকে যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা দেয়। তবে রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ৩২১টি ভারী ট্যাংক দেবে পশ্চিমা দেশগুলো।

ফরাসি টিভি স্টেশন বিএফএম-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেঙ্কো। তিনি বলেন, এখন পর্যন্ত অনেক দেশ আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে ৩২১টি ভারী ট্যাংক সরবরাহের কথা নিশ্চিত করেছে। আগ্রাসী বাহিনীকে প্রতিহত করতে কিয়েভের অবিলম্বে এই সহায়তা প্রয়োজন।

রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেঙ্কো সুনির্দিষ্টভাবে কোনও দেশের নাম উল্লেখ না করলেও ইতোমধ্যেই কিয়েভকে ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে কানাডা। কিয়েভকে অত্যাধুনিক চারটি ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ।

তিনি বলেন, এই সহায়তা ইউক্রেনীয় সেনাদের গতি বাড়ানোর পাশাপাশি তাদের নানা ধরনের কৌশলগত সুবিধা দেবে। আরও বেশি অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করবে এটি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম