ইউক্রেনে রুশ অভিযান গণতন্ত্রের ওপর আঘাত: ট্রুডো

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৮

ইউক্রেনে রুশ হামলা গণতন্ত্র, আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং স্বাধীনতার ওপর হামলা বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই হামলাকে জঘন্য, বেপরোয় এবং বিপজ্জনক পদক্ষেপ আখ্যা দিয়ে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশ সময় শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান কানাডার প্রধানমন্ত্রী।

জাস্টিন ট্রুডো জানান, রাশিয়ার ৫৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদের মধ্যে ব্যাংক, আর্থিক অভিজাত এবং তাদের পরিবার রয়েছে। এছাড়া রাশিয়ার নিরাপত্তা কাউন্সিল- প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং বিচারমন্ত্রী নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

এছাড়া রাশিয়াকে সহায়তা দিয়ে ইউক্রেনকে অস্থিতিশীল করায় ভুমিকা রাখায় ইউক্রেনের চার নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। এসবের পাশাপাশি রাশিয়ায় সব ধরণের রফতানি অনুমোদন অবিলম্বে বাতিল করে দেওয়া হয়েছে।

জাস্টিন ট্রুডো জানান, ইউক্রেনে অবস্থানরত কানাডীয় এবং স্থায়ী আবাসিকতাপ্রাপ্তদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং মালদোভা স্থল সীমান্ত দিয়ে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলে জানান ট্রুডো। তিনি জানান, আক্রান্ত কানাডীয়, স্থায়ী আবাসিকতাপ্রাপ্ত এবং তাদের পরিবারের সদস্যদের জন্য জরুরি ভিত্তিতে ভ্রমণ নথি ইস্যু করা হচ্ছে। এছাড়া যেসব ইউক্রেনীয় কানাডা যেতে ইচ্ছুক তাদের অভিবাসন আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম