পোল্যান্ড সীমান্তবর্তী সামরিক ঘাঁটিতে রুশ বিমান হামলা: ইউক্রেন

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২২, ১৩:০৯আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৭:১৯

পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে রশ বাহিনী। এমন দাবি করেছে লভিভ শহরের আঞ্চলিক সামরিক প্রশাসন।

এক বিবৃতিতে প্রশাসন জানিয়েছে, ‘দখলদাররা আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তার কেন্দ্রে হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটটি মিসাইল ছুড়েছে রুশ বাহিনী’।

হামলার কেন্দ্রস্থল ছিল পোলিশ সীমান্ত থেকে একদমই কাছাকাছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে বিবৃতিতে বলা হয়েছে। রাশিয়ার হামলার সত্যতা নিশ্চিত করেছে লভিভের সামরিক কর্মকর্তারা।

ইউক্রেনে অবস্থান নেওয়া সংবাদমাধ্যম বিবিসির প্রতিনিধি জানিয়েছে হামলার পর ধোঁয়া উড়তে দেখা গেছে।

একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছে, তারা পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। স্থানীয় সংবাদমাধমগুলোও এমনটাই জানাচ্ছে। এদিকে কিয়েভ ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, রাশিয়া শহরটিতে মিসাইল হামলা চালিয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী