মূল্য বৃদ্ধিতে জর্জরিত দরিদ্র দেশগুলোতে ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে: গুতেরেস

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০২২, ১৫:৪৯আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫:৪৯

জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বৈশ্বিক অর্থনীতির জন্য আরও বেশি বিপদ ডেকে আনছে। বিশেষ করে দরিদ্র উন্নয়নশীল দেশগুলোতে খাবার, জ্বালানি এবং সারের মূল্য ক্রমাগতভাবে বাড়ছে বলে সতর্ক করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার বলেন, রাশিয়া এবং ইউক্রেন বিশ্বে সূর্যমুখী তেলের অর্ধেক এবং বিশ্বের গমের প্রায় ৩০ শতাংশের যোগানদাতা। তিনি বলেন, খাদ্য শস্যের মূল্য ইতোমধ্যে আরব বসন্তের শুরুর সময় এবং খাবারের মূল্য ২০০৭-০৮ সময়ের দাঙ্গার বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে।

গুতেরেস জানান, অন্তত ৪৫টি উন্নত দেশ ইউক্রেন ও রাশিয়া থেকে তাদের এক-তৃতীয়াংশ গম আমদানি করে। এছাড়া আরও ১৮টি দেশ অন্তত ৫০ শতাংশ গম আমদানি করে বলে জানান তিনি। এসব দেশের মধ্যে রয়েছে মিশর, ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গো, বুরকিনা ফাসো, লেবানন, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।

অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন সবচেয়ে দুর্বল রাষ্ট্রগুলো ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকেই করোনা মহামারি, রেকর্ড মুদ্রাস্ফীতি, সুদের হার বৃদ্ধির মতো সমস্যা মোকাবিলা করছে। তিনি বলেন, ‘এর সবকিছুই সবেচয়ে বেশি আক্রান্ত করছে দরিদ্রতম দেশগগুলোকে এবং বিশ্ব জুড়ে রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিক্ষোভের বীজ রোপিত হচ্ছে’।

ইউক্রেনে প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। দেশটিতে জরুরি খাদ্য, পানি, ওষুধ সরবরাহ সচল রাখতে প্রায় ৪ কোটি ডলারের জরুরি তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস।

ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে আরও প্রায় ২৮ লাখ মানুষ। জাতিসংঘের মানবিক কর্মীদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের অবরুদ্ধ মারিউপোল শহরে আটকে পড়া বেসামরিক নাগরিকেরা খাবার, পানি, ওষুধ এবং অন্য মৌলিক প্রয়োজনীয়তার যে সংকটে ভুগছে তা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক এই তথ্য জানিয়েছেন।

ফারহান হক জানান, ইউক্রেনের প্রায় ছয় লাখ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে জাতিসংঘ। তবে তিনি জানান, ইউক্রেনের অভ্যন্তরে ৬০ লাখ মানুষকে সহায়তা দিতে জাতিসংঘ ১১০ কোটি ডলার সহায়তার আবেদন জানালেও প্রথম তিন মাসে পাওয়া গেছে মাত্র ২১ কোটি ৯০ লাখ ডলার।

সূত্র: আল জাজিরা

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ