রুশ যুদ্ধ জাহাজে ক্রুজ মিসাইল হামলার দাবি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০২২, ০৯:১৫আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৬:০৩

কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধ জাহাজে ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইউক্রেনের ওদেসার আঞ্চলিক প্রশাসনের প্রধান টেলিগ্রামকে জানিয়েছেন, রাশিয়ার মস্কভা যুদ্ধ জাহাজে দুটি নেপচুন ক্রুজ মিসাইল  ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। নিজেদের জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস জানিয়েছে, জাহাজটি ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। হামলায় জাহাজের গোলাবারুদে বিস্ফোরণের ফলে নাবিকদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, মস্কভা ১৯৮৩ সালে কমিশন লাভ করে। যুদ্ধজাহাজটি ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। জাহাজ বিধ্বংসী ১৬টি ভুলকান ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত এটি।

অভিযানের শুরু থেকে মস্কভা যুদ্ধ জাহাজটি ইউক্রেনের ওপর নৌ হামলার নেতৃত্ব দিচ্ছে। এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। ইউক্রেনে অভিযানের শুরু থেকেই কৃষ্ণসাগরের রাশিয়ার উপকূল হয়ে দেশটিতে নৌ হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

সূত্র: আল জাজিরা। 

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ