ইউক্রেনীয়দের ৫৪ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেবে ইইউ

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২২, ১৫:২১আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫:২১

ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে ৫৪ মিলিয়ন ডলার বরাদ্দ দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিক বলেছেন, এই তহবিল স্বাস্থ্যসেবা, পানি ও বিদুৎ সুবিধা থেকে বিচ্ছিন্ন মানুষদের সহায়তায় ব্যয় করা হবে। এছাড়া যুদ্ধের ফলে যারা নিজেদের সবকিছু পেছনে ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের পেছনেও এই অর্থ কাজে লাগানো হবে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনীয়দের সঙ্গে আছে বলেও মন্তব্য করেন জেনেজ লেনারসিক।

আল জাজিরার খবরে বলা হয়েছে, নতুন এই তহবিল যুক্ত হলে ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় ইইউ-এর সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনারের দফতরের মোট বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ১৫৪ দশমিক ৬ মিলিয়ন ডলার।

এদিকে রাশিয়া পরমাণু হামলা চালাতে পারে, এমন বার্তা দিয়ে আবারও সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার দেশটির সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বসে থাকতে পারি না, বিশ্বকে অবশ্যই সম্ভাব্য পরমাণু হামলার বিষয়ে প্রস্তুত থাকতে হবে। এর আগে বৃহস্পতিবারও তিনি এমন সতর্কবার্তা দেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি