ইউক্রেনে অবকাঠামোগত ক্ষতি ৬ হাজার কোটি ডলার: বিশ্ব ব্যাংক

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ১২:৫৭আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১২:৫৭

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের ভবন ও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত প্রায় ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস সতর্ক করে বলেন যুদ্ধ অব্যাহত থাকলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

বিশ্ব ব্যাংকের এক সম্মেলনে ম্যালপাস বলেন ইউক্রেনের আর্থিক সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, প্রাথমিক হিসেবে পাওয়া অবকাঠামো ক্ষতির এই হিসেবের মধ্যে যুদ্ধের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষতি অন্তর্ভুক্ত হয়নি। তিনি বলেন, ‘অবশ্যই যুদ্ধ এখনও চলছে, সেকারণে মূল্যও বাড়ছে।’

ওই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বেশি পরিমাণ ক্ষতি এবং আর্থিক প্রয়োজনের কথা উল্লেখ করেন। জেলেনস্কি বলেন, রুশ আগ্রাসনের ক্ষতি কাটিয়ে উঠতে ইউক্রেনের প্রতি মাসে সাতশ’ কোটি ডলার প্রয়োজন। তিনি আরও বলেন, ‘সবকিছু পুনরায় তৈরি করতে পরে আমাদের আরও হাজার হাজার কোটি ডলারের প্রয়োজন পড়বে।’

জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রাশিয়াকে অবিলম্বে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বাদ দেওয়া। এছাড়া সব দেশেরই রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি