পুতিন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন: টনি ব্লেয়ার

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২২, ১৭:৪৫আপডেট : ১৬ মে ২০২২, ১৭:৪৫

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ক্ষেত্রে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

পুতিনের মানসিক অবস্থা সম্পর্কে উপস্থাপকের প্রশ্নের জবাবে টনি ব্লেয়ার বলেন, আমি প্রথম যে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম তিনি ছিলেন পশ্চিমামূখী, পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনে উদগ্রিব। আমার মনে হয় এরপর তিনি সংস্কার নিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়েন এবং রাশিয়ায় পরিবর্তন ছিল অনেক বড়। তখন তিনি ক্ষমতা কুক্ষিগত করতে আরও বেশি স্বৈরাচারি পদ্ধতিতে শাসনের সিদ্ধান্ত এবং একজন রুশ জাতীয়তাবাদীতে পরিণত হন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, পুতিনের দ্বিতীয়বার ক্ষমতায় আরোহন ছিল শীতল ও হিসাব করা। কিন্তু এখনও তার মতে একেবারে বুদ্ধিমান।

ব্লেয়ার আরও বলেন, আমার মনে হয় সবাই যে দুশ্চিন্তায় রয়েছে তা হলো পুতিন বাস্তবতা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং তার চারপাশে থাকা মানুষেরা তাকে সত্য বলছেন না। এই কারণে এটি বড় ধরনের ভুল হিসাব। আমি বলতে চাইছি এই আক্রমণের দুষ্টতা ব্যতিরেকে কৌশলগভাবে ভুল হিসাবের কথা।

সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যারা ইউক্রেন সম্পর্কে অবগত তারা জানেন যে রাশিয়ার বশ্যতা স্বীকার করার কোনও প্রশ্ন নেই ইউক্রেনীয়দের।

সূত্র: নিউজউইক

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান