পূর্ব ইউক্রেনে দিনে শখানেক সেনা মারা যাচ্ছে: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২২, ১৭:৪৫আপডেট : ২৩ মে ২০২২, ১৭:৫১

রুশ আগ্রাসনকে কেন্দ্র করে পূর্ব ইউক্রেনের চলমান সংঘাতে দিনে ১০০ জন পর্যন্ত সেনা মারা যাচ্ছে। রবিবার পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাকে সঙ্গে নিয়ে করা এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

রুশ আগ্রাসনকে কেন্দ্র করে ইউক্রেনে জারি করা সামরিক আইনের মেয়াদ সম্প্রতি আরও ৯০ দিনের জন্য বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ আগস্ট পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে। এই আইনে সামরিক বাহিনীর হাতে অধিকতর ক্ষমতা দেওয়া হয়েছে। নাগরিকদের স্বাধীনতা কিছুটা সীমিত করা হয়েছে। ১৮ থেকে ৬০ বছর বয়সী কর্মক্ষম পুরুষদের ইউক্রেন ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সম্প্রতি ১৮ থেকে ৬০ বছরের পুরুষদের দেশত্যাগের অনুমতি সংক্রান্ত একটি অনলাইন পিটিশন করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা পিটিশনটিতে সোমবার সকাল পর্যন্ত ২৬ হাজারেরও বেশি স্বাক্ষর পড়েছে।

এই পিটিশন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, আমি ঠিক বুঝতে পারছি না এই আবেদনটি কার কাছে করা হয়েছে। এখানে কী আমাকে সম্বোধন করা হয়েছে? আজও হয়তো দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় ৫০ থেকে ১০০ জনকে জীবন দিতে হতে পারে। তারা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি