রুশ তেলে নিষেধাজ্ঞা কয়েক দিনের মধ্যেই: জার্মান অর্থমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২২, ১৪:৫৯আপডেট : ২৪ মে ২০২২, ১৪:৫৯

কয়েক দিনের মধ্যেই রুশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার রাতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন  তথ্য জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

রবার্ট হ্যাবেক বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে। কয়েক দিনের মধ্যেই এ নিয়ে আরও অগ্রগতি হবে।

এ ধরনের নিষেধাজ্ঞার ফলে রাশিয়া অবশ্য সহসাই ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানান জার্মান অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ায় তুলনামূলক কম রফতানি করেও অধিক পরিমাণে উপার্জনের সুযোগ রয়েছে।

বিশ্বব্যাপী তেলের দাম সংক্রান্ত একটি প্রস্তাব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিবেচনাধীন রয়েছে বলেও জানান রবার্ট হ্যাবেক।

বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ এবং আমদানিকৃত তেলের ২৭ শতাংশ সরবরাহ করে রাশিয়া। এজন্য দেশটিকে বছরে প্রায় ৪০০ বিলিয়ন ইউরো পরিশোধ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। তবে ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে রুশ জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনার উপায় খুঁজতে শুরে করে ইউরোপের দেশগুলো।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি