বেলারুশ থেকে বিমান হামলা চালিয়েছে রাশিয়া: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২২, ২১:১৮আপডেট : ২৬ জুন ২০২২, ২১:৪৯

বেলারুশ থেকে প্রথমবার ইউক্রেন ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার কিয়েভের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। ইউক্রেন বলছে, ইউক্রেনবিরোধী যুদ্ধে বেলারুশকে জড়িত করার লক্ষ্য নিয়ে রাশিয়া এই বিমান হামলা চালায়। মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে।

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা সংস্থা জানায়, ইউক্রেনজুড়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো হয়েছে। রাশিয়ার বোমারু সরাসরি বেলারুশের ভূখণ্ড থেকে উড়ে এসে এসব হামলা চালিয়েছে।

ইউক্রেন দাবি করেছে, ছয়টি যুদ্ধবিমান ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলো বিস্ফোরিত হয়েছে কিয়েভ, চেরনিহিভ ও সুমি অঞ্চলে।

ইউক্রেনীয় মন্ত্রণালয় বলেছে, এই প্রথমবার বেলারুশের ভূখণ্ড সরাসরি ব্যবহার করে বিমান হামলা চালালো রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক জানান, গত রাতে ইউক্রেনে ৪৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এগুলো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। রাশিয়া এখনও ইউক্রেনকে ভয় দেখাতে, আতঙ্ক ছড়াতে এবং মানুষকে ভীত করতে চাইছে। ইউক্রেন সবকিছু সম্পর্কে জ্ঞাত এবং যে কোনও কিছুর জন্য প্রস্তুত।

ইউক্রেনীয় সাংবাদিক ওলগা তোকারিউক বলেছেন, রাত ও ভোরে ৬০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলোর বেশিরভাগ বেলারুশের ভূখণ্ড থেকে। এসব ক্ষেপণাস্ত্র লভিব, জিটোমির, চেরনিহিভ, মাইকোলাইভ, খারকিভ অঞ্চলে আঘাত হেনেছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি