ইউক্রেনের ব্যস্ত শপিং সেন্টারে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২২, ২২:২৩আপডেট : ২৭ জুন ২০২২, ২২:২৩

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি ব্যস্ত শপিং সেন্টারে আঘাত হেনেছে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র। সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, সোমবারের এই হামলায় অন্তত দুজন নিহত ও অপর ২০ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শপিং সেন্টার থেকে ধোঁয়া উড়ছে। সেখানে জড়ো হয়েছে অগ্নিনির্বাপক ট্রাক।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, রুশ ক্ষেপণাস্ত্র যখন আঘাত হানে তখন শপিং সেন্টারটির ভেতরে সহস্রাধিক বেসামরিক নাগরিক ছিলেন।

তিনি আরও লিখেছেন, দখলদাররা শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আগুন ছড়িয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা আগুন নেভাচ্ছে। হতাহত অকল্পনীয়।

জেলেনস্কি লিখেছেন, রাশিয়া আমাদের সাধারণ নাগরিকদের ওপর তাদের নপুংসকতা জাহির করে চলেছে। রাশিয়ার কাছ থেকে শালীনতা ও মানবতা আশা করা ভুল।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান কিরিলো টাইমোশেঙ্কো জানান, উদ্ধার কাজ চলছে। আহত ৯ জনের অবস্থা গুরুতর।

ক্রেমেনচুকে ইউক্রেনের বৃহত্তম শোধনাগার অবস্থিত। এটি ডিনিপার নদীর তীরে অবস্থিত।

এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের