পাঁচ বেসামরিককে হত্যা করেছে রুশ বাহিনী: ডোনেস্কের গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২২, ১৩:০৪আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৩:০৪

ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলে মঙ্গলবার রুশ বাহিনী পাঁচ বেসামরিক নাগরিককে হত্যা করেছে। আহত হয়েছে আরও ২১ জন। টেলিগ্রামে দেওয়া পোস্টে অঞ্চলটির গভর্নর পাবলো কিরিলেঙ্কো এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গভর্নর পাবলো কিরিলেঙ্কো জানান, ডোনেস্কের অ্যাভদিভকা শহরে দুই জন, স্লোভিয়ানস্ক শহরে একজন, ক্রাসনোহরিভকা শহরে একজন এবং কুরাখোভ শহরে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর শহর মাইকোলাইভেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এদিন সকালে শহরটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ।

টেলিগ্রামে দেওয়া পোস্টে মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ বলেন, সকালে দখলদাররা মাইকোলাইভে রকেট নিক্ষেপ করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে স্থানীয়রা শহরে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি