ফের শস্য রফতানির প্রস্তুতি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২২, ১৯:৪০আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৯:৪০

কৃষ্ণসাগর উপকূলীয় ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও বন্দরটি থেকে শস্য রফতানির প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ফেসবুকে দেওয়া পোস্টে ওলেক্সান্ডার কুব্রাকভ বলেন, ‘আমরা আমাদের বন্দর থেকে কৃষিপণ্য রফতানি শুরুর জন্য প্রযুক্তিগত প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।’

কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানি পুনরায় শুরু করতে শুক্রবার (২২ জুলাই) জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয় রাশিয়া ও ইউক্রেন। তবে ওই চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভের দাবি, শনিবার ভোরে ইউক্রেনের বৃহত্তম এই সমুদ্রবন্দরে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ ও তুরস্কের শরণাপন্ন হয়েছে কিয়েভ। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চুক্তিতে কৃষ্ণ সাগরের বন্দর থেকে শস্য রফতানির জন্য একটি নিরাপদ করিডোরের কথা বলা হয়েছে। মস্কোর উচিত সেই অঙ্গীকার পূরণ করা। জাতিসংঘ ও তুরস্ক যেন এই বিষয়টি নিশ্চিত করে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক