সেপ্টেম্বর নাগাদ খেরসনকে মুক্ত করার আশা ইউক্রেনের 

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২, ১৭:৪৭আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৭:৪৭

আগামী সেপ্টেম্বর নাগাদ রাশিয়ার দখলদারিত্ব থেকে খেরসন অঞ্চলকে মুক্ত করার আশাবাদের কথা জানিয়েছে ইউক্রেন। গত ফেব্রুয়ারিতে এই অঞ্চলটির দখল নিয়েছিল রুশ সেনারা। ডিনিপ্রো নদীর তীরবর্তী এই এলাকাটিকে কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইউক্রেনীয় টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে অঞ্চলটি পুনরুদ্ধার নিয়ে কথা বলেন খেরসন অঞ্চলের প্রশাসনিক প্রধানের সহকারী সের্গেই খলান। সেপ্টেম্বরের মধ্যেই ইউক্রেনীয় বাহিনী বাহিনী ফের অঞ্চলটি দখল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সের্গেই খলান বলেন, ‘আমরা বলতে পারি যে, সেপ্টেম্বরের মধ্যে খেরসন অঞ্চলটি অবশ্যই মুক্ত হবে এবং দখলদারদের যাবতীয় পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হবে।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির সেনারা ধাপে ধাপে রাশিয়ার দখলকৃত দক্ষিণাঞ্চলীয় খেরসনের দিকে এগোচ্ছে। আর যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, খেরসনের কাছে তুমুল লড়াই চলছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি