ইউক্রেনের গণকবর রুশ যুদ্ধাপরাধের অংশ: জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৯

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইউক্রেনে পাওয়া গণকবর দেশটিতে চালানো রাশিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ। এ ধরনের কর্মকাণ্ডের জন্য মস্কোর পূর্ণাঙ্গ জবাবদিহিতা প্রয়োজন। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন জাস্টিন ট্রুডো। সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাস্টিন ট্রুডো বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়টি তাদের এজেন্ডার শীর্ষে ছিল। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও কথা হয়েছে।

ইউক্রেনের পাশে দাঁড়ানো এবং দেশটিতে রাশিয়ার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য ও কানাডা দুইটি শক্তিশালী দেশ বলেও উল্লেখ করেন জাস্টিন ট্রুডো। তিনি বলেন, তার দেশ ইউক্রেনকে জোরালোভাবে সমর্থন দিয়ে আসছে এবং এটি অব্যাহত থাকবে।

ইউক্রেনীয় কর্মকর্তারা গত সপ্তাহে বলেছিলেন, তারা উত্তর-পূর্ব ইউক্রেনে সম্প্রতি পুনরুদ্ধার করা ইজিয়াম অঞ্চল সংলগ্ন বনভূমিতে ৪৪০টি মরদেহ পেয়েছেন। এই ব্যক্তিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এ বিষয়ে রাশিয়ার তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা বা নৃশংসতার কথা বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম