খেরসন শহরের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২২, ১৯:০৮আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৯:০৮

ইউক্রেনের খেরসন শহর থেকে রাশিয়া সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর অঞ্চলটির দিকে অগ্রসর হতে শুরু করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে প্রকাশ্যে রাশিয়ার এই নির্দেশ নিয়ে সতর্কতা অবলম্বন করছে কিয়েভ। ইউক্রেনীয় কর্মকর্তারা সতর্ক করে বলছেন যে, রাশিয়া খেরসনকে একটি ‘মৃত্যু নগরীতে’ পরিণত করতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বুধবার রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর একটি। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম ভূখণ্ড হলো খেরসন। খেরসন প্রদেশের প্রাদেশিক রাজধানী হলো খেরসন শহর। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে খেরসন শহরের অবস্থান।

ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি জুলুঝনি বলেছেন, রাশিয়ার সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবে রয়েছে কিনা তা কিয়েভ এখনও নিশ্চিত হতে পারেনি। কিন্তু গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনারা খেরসনের দিকে ৭ কিলোমিটার অগ্রসর হয়েছে, ১২টি বসতি পুনরুদ্ধার করেছে।

টেলিগ্রামে তিনি আরও বলেছেন, আমাদের আক্রমণ পরিকল্পনা অনুসারে অভিযান চালিয়ে যাওয়া অব্যাহত রাখছি।

ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনে ইউক্রেনীয় সেনাদের একটি ছোট দলকে দেখা হয়েছে। খেরসন শহর থেকে ৫৫ কিলোমিটার উত্তরে স্নিহুরিভকা গ্রামে সেনারা অবস্থান করছিলেন। তাদেরকে একটি মোড়ে ইউক্রেনীয় পতাকা হাতে কয়েক ডজন বাসিন্দা অভ্যর্থনা জানাচ্ছেন। রয়টার্সের পক্ষ থেকে ভিডিওটি কোনও স্থানের ধারণ করা হয়েছে তা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।  

ভিডিওতে এক কমান্ডার ঘোষণা করেন, আজ ১০ নভেম্বর, স্নিহুরিভকা মুক্ত করেছে ইউক্রেনের ১৩১তম পৃথক গোয়েন্দা ব্যাটালিয়ন। ইউক্রেনের জয় হোক।

 

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী