রাশিয়াকে ড্রোন তৈরিতে সহায়তা করছে ইরান?

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১৬:২৪আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৬:২৫

যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা গোয়েন্দা তথ্যের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ভূখণ্ডে শত শত ড্রোন তৈরি করতে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে মস্কো। নভেম্বরের শুরুর দিকে ইরানে এক বৈঠকে দুই দেশের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হয়েছে বলে প্রতিবেদেন দাবি করা হয়েছে।

এ বিষয়টির সঙ্গে পরিচিতি তিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নকশা ও ড্রোন তৈরির মূল উপাদান রাশিয়ায় হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে তেহরান। ফলে আগামী কয়েক মাসের মধ্যেই উৎপাদনে যেতে পারে দেশটি।

ইউক্রেনে হামলার জন্য ইরানের কাছ থেকে সামরিক ড্রোন কিনছে রাশিয়া, এমন জোরালো দাবি ইউক্রেনসহ পশ্চিমা দেশগুলোর। যদিও অস্বীকার করে আসছে মস্কো-তেহরান।

গত মাসে ইউক্রেনের রাজধানীতে একাধিক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। কামিকাজে বা ইরানের তৈরি শাহিদ-১৩৬ ড্রোন ছিল বলে জানিয়েছে কিয়েভ।

এর আগে ব্রিটেনে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো জানান, ইরান রাশিয়ার জন্য যে অস্ত্রগুলো পাঠাচ্ছে সেগুলো মজুত করা হচ্ছে বেলারুশে, এটি কিয়েভের জন্য বড় একটা সমস্যা।

সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম