জাপোরিজ্জিয়ায় সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ২১:৩৩আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২১:৩৩

ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রবিবার জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা  (আইএইএ)-র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এমন আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভ্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ ইউক্রেনের রুশ অধিকৃত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকাটিতে এক ডজনেরও বেশি শক্তিশালী বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে।

আইএইএ জানিয়েছে, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কাছাকাছি এলাকায় নতুন করে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার সকালে অল্প সময়ের মধ্যে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রবিবারের এই বিস্ফোরণের ঘটনায় পরস্পরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন। এমন ঘটনা ‘অত্যন্ত বিরক্তিকর’ বলে মন্তব্য করেছেন রাফায়েল মারিয়ানো গ্রোসি। তিনি বলেন, ‘গতকাল এবং আজ সকালে আমাদের টিমের কাছ থেকে খবর অত্যন্ত বিরক্তিকর। এর নেপথ্যে যারাই থাকুক, অবিলম্বে এটা বন্ধ করতে হবে। আমি আগেও অনেক বার বলেছি, আপনারা আগুন নিয়ে খেলছেন।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান