২১ রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি কিয়েভের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩, ০৯:৪৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০৯:৪৮

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তুতে পরিণত করে শনিবার ৩৩টি আগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এর মধ্যে ২১টি ভূপাতিত করতে সমর্থ হয়েছে কিয়েভ। ইউক্রেনের শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝনি এমন দাবি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেন ভ্যালেরি জালুঝনি। তিনি বলেন, ৩৩টি রুশ ক্ষেপণাস্ত্রের মধ্যে ২১টি গুলি করে ভূপাতিত করতে সমর্থ হয়েছে তার বাহিনী।

এদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে অবশেষে অত্যাধুনিক ১২টি ‘চ্যালেঞ্জার-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, শনিবার (১৪ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আলাপকালে কিয়েভকে চ্যালেঞ্জার-২ ট্যাংকসহ অতিরিক্তি আর্টিলারি সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একইসঙ্গে কিয়েভের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।

পরে টেলিগ্রামে দেওয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘এমন সহায়তা যুদ্ধে আমাদের অবস্থান জোরালো করবে। পাশাপাশি সহায়তার বিষয়ে অন্য মিত্রদেরও সঠিক বার্তা পৌঁছে দেবে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী