রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় ভেটো দেবে হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৩, ১৫:২৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৬:১৮

মস্কোর পারমাণবিক শক্তির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের যেকোনও নিষেধাজ্ঞায় ভেটো দেবে বলে সাফ জানিয়ে দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টোর অরবান। শুক্রবার (২৭ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় রেডিওকে এ কথা জানান তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটামকে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের প্রতি জোরালো আহ্বান জানিয়ে আসছে ইউক্রেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী অরবান এক সাক্ষাৎকারে বলেন, 'পারমাণবিক শক্তির ওপর নিষেধাজ্ঞাগুলোতে স্পষ্টভাবে ভেটো দেওয়া উচিত। নিষেধাজ্ঞার মধ্যে পারমাণবিক শক্তি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবো না।'

২০২২ সালের আগস্টে মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশ হাঙ্গেরিতে নতুন দুটি পারমাণবিক চুল্লি নির্মাণের ঘোষণা দেয় রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র হাঙ্গেরির সঙ্গে রাশিয়ার এই চুক্তি সই হয় ২০১৪ সালে। এর লক্ষ্য বর্তমান পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ।

ইউক্রেনে আগ্রাসন শুরুর জেরে রাশিয়ার নানা শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইইউ। সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান