‘বড় লড়াইয়ে’ বাখমুতের কাছে ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, ২৩:৩৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৮

ইউক্রেনের বাখমুতের উত্তরাঞ্চলে একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। গত গ্রীষ্মের পর ইউক্রেনে আক্রমণ জোরদারের অংশ হিসেবে বাখমুত দখলের বড় লড়াইয়ের অংশ হিসেবে মঙ্গলবার রাশিয়া এই দাবি করলো। মস্কোর এই দাবির বিষয়ে ইউক্রেনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। রুশ ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপ ব্লাহোদৎনে দখলে নেওয়ার দাবির তিনদিন পর রাশিয়া এই দাবি করলো। তবে ওই সময় ইউক্রেন দাবি করেছিল তারা রুশ আক্রমণ প্রতিহত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বাখমুত শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে একটি প্রধান সড়কে ব্লাহোদৎনে গ্রামটির অবস্থান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিমানবাহিনীর সহযোগিতায় গ্রামটি দখল করা হয়েছে।

গত কয়েক দিন ধরে মস্কো স্পষ্ট করেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধীরগতির হলেও অগ্রগতি অর্জন করছে রুশ সেনাবাহিনী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লবন খনির শহর সলেদার থেকে বাখমুতের উত্তরের এই গ্রাম দখলের দাবি।

বাখমুত দখল করতে পারলে গত বছর জুলাই মাসে সেভেরোডনেস্ক ও লিসিচানস্ক দখলের পর ইউক্রেনে এটিই তাদের সবচেয়ে বড় সাফল্য হবে। বাখমুতের লড়াইয়ে দুই বেসামরিক মঙ্গলবার রুশ গোলায় নিহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর পাবলো কিরিলেঙ্কো। হামলায় আরও চারজন আহত হয়েছেন।

পৃথক হামলায় রুশ সেনাবাহিনী বড় দল ইউক্রেন নিয়ন্ত্রিত ভুহলেদার এলাকায় হামলা চালিয়েছে। এর মধ্য দিয়ে পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রের সুদূর দক্ষিণে আরেকটি লড়াই শুরু করছে রুশ বাহিনী। রুশ কর্মকর্তারা দাবি করেছেন, সেখানে তাদের সেনারা সাফল্য পাচ্ছে। তবে কিয়েভ বলছে, এখন পর্যন্ত রুশ আক্রমণ প্রতিহত করা হয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ভুহলেদারে আক্রমণ চালানোর রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা একটি ব্রিগেডের মতো। একটি সেনা ব্রিগেডে কয়েক হাজার সেনা থাকে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের