ইউক্রেনে পশ্চিমা ট্যাংক ধ্বংসে পুরস্কার ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৪

ইউক্রেনে পশ্চিমা ট্যাংক ধ্বংস করলে মিলবে পুরস্কার। ইউক্রেনে যুক্তরাষ্ট্র নির্মিত আব্রামস বা জার্মান লেপার্ড টু ট্যাংক প্রথম ধ্বংস বা আটক করা রুশ সেনাকে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অঙ্কটাও কম না। রুশ মুদ্রা রুবলে এই পুরস্কার মূল্য ৫০ লাখ।

পুরস্কারের এই ঘোষণা দিয়েছে রুশ কোম্পানি ফোরেস। চলতি সপ্তাহে কোম্পানিটি এই পুরস্কারের ঘোষণা দেয়।

কোম্পানিটির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই পুরস্কারের ঘোষণা মস্কোর জয় ত্বরান্বিত করবে।

তিনি আরও বলেছেন, ইউক্রেনে পাঠানো যেকোনও ট্যাংক পুড়িয়ে দেবে রুশ সেনারা। আর এই পুরস্কার রুশ সেনাদের এই কাজে আরও উৎসাহ দেবে।

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ৩২১টি ভারী ট্যাংক দেবে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে কিয়েভকে ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে কানাডা। কিয়েভকে অত্যাধুনিক চারটি ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ।

তিনি বলেন, এই সহায়তা ইউক্রেনীয় সেনাদের গতি বাড়ানোর পাশাপাশি তাদের নানা ধরনের কৌশলগত সুবিধা দেবে। আরও বেশি অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করবে এটি।

সূত্র: আল জাজিরা

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী