বাখমুতে ইউক্রেনীয় সেনারা পিছু হটছে না: রুশ ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫০

রাশিয়ার বেসরকারি ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় বাখমুত শহরে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। রবিবার তিনি এই মন্তব্য করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে রুশবাহিনীর আক্রমণের মনোযোগ এই বাখমুতে দখলে রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা বলেছেন, ইউক্রেনীয় সেনারা পিছু হটছে না। তার বাহিনীর যোদ্ধারা বাখমুতের প্রতিটি রাস্তা, প্রতিটি বাড়িতে লড়াই করছে।

রুশ সেনারা বাখমুত শহর ঘিরে ফেলার চেষ্টা করছে কয়েক সপ্তাহ ধরে। ডনবাসের এই শহরটি দখলে রুশ আক্রমণের গতি বেশ মন্থর এবং ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করতে হচ্ছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত কয়েক দিন ধরে বারবার বলে আসছেন, শহরটির পরিস্থিতি কঠিন। শুক্রবারও তিনি বলেছেন, বাখমুত ছেড়ে দেব না। যতক্ষণ সম্ভব আমরা লড়াই করব। বাখমুতকে আমরা নিজেদের দূর্গ মনে করি।

রবিবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বাখমুত ঘিরে ফেলার লক্ষ্যের দিকে রুশ সেনারা ছোট অগ্রগতি অর্জন করেছে।

রাশিয়া বাখমুত শহর দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটিই হবে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রগতি। টানা কয়েক মাস ধরে শহরটিতে কামানের গোলাবর্ষণ করে আসছে তারা।  

ইউক্রেনীয় সেনারা বাখমুত ছেড়ে যাচ্ছে বলে রুশ সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত তা প্রত্যাখ্যান করেছেন প্রিগোজিন। তিনি বলেন, কোথাও ইউক্রেনীয় সেনারা পিছু হটছে না। তারা শেষ পর্যন্ত লড়াই করছে। রণক্ষেত্রে তুমুল লড়াই চলছে।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি