ইউক্রেনে সফল আক্রমণের গোলাবারুদ নেই রাশিয়ার: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৯

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে সফল সামরিক অভিযান পরিচালনার মতো অস্ত্র ও স্থানান্তরে সক্ষম সেনা ইউনিটের ঘাটতি রয়েছে রাশিয়া। মঙ্গলবার মন্ত্রণালয়ের হালনাগাদ গোয়েন্দা তথ্যে এই মন্তব্য করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ব্রিটিশ গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, মস্কো এখন বড় জয়ের দাবি করবে। কিন্তু আগামী সপ্তাহগুলোতে যুদ্ধের ফলাফল নির্ধারণ করার মতো প্রস্তুতির ঘাটতি রয়েছে রুশ সেনাবাহিনীর।

এমন সময় এই দাবি করলো যুক্তরাজ্য যখন ইউক্রেন আশঙ্কা করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্বাঞ্চলে নতুন আক্রমণ শুরু করতে পারে রাশিয়া।

যুদ্ধের সব খবর পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, প্রতি সপ্তাহে মাত্র কয়েকশ’ মিটার ভূখণ্ড দখলে সক্ষম হয়েছে রুশ সেনারা। নিশ্চিতভাবে সফল অভিযান পরিচালনার মতো গোলাবারুদ ও স্থানান্তরে সক্ষম সেনা ইউনিটের ঘাটতি রয়েছে রাশিয়ার। সিনিয়র কমান্ডাররা সম্ভবত এমন পরিকল্পনা করবেন যেগুলোতে সেনা সদস্যের ঘাটতি থাকবে, অভিজ্ঞ ইউনিটগুলোকে অবাস্তব লক্ষ্য দেওয়া হবে রাজনৈতিক ও পেশাগত চাপে।

এতে আরও বলা হয়েছে, এই বছরের জানুয়ারির শুরু থেকেই পুনরায় আক্রমণ অভিযান শুরুর চেষ্টা করছে। তাদের লক্ষ্য দনেস্ক অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড।

এর আগে সোমবার ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, আগামী সপ্তাহগুলোতে রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করতে পারে। কিন্তু এমন আক্রমণ প্রতিহত করার জন্য ইউক্রেনের সেনা ও সরঞ্জাম রয়েছে।

তিনি আরও বলেছেন, পশ্চিমা ট্যাংক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এসে না পৌঁছালেও ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ অভিযান ঠেকিয়ে দিতে পারবে। যুদ্ধবিমানও আসবে। প্রশ্ন হচ্ছে কোনও ধরনের আসবে। ধরে নিন এই মিশন ইতোমধ্যে সফল।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রায়ালে বোল্টের রেকর্ড ভাঙলো চীনের ‘লাইটনিং’
সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, প্রায় দুই মিলিয়ন ক্ষতি: পিঠ দেয়ালে ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, প্রায় দুই মিলিয়ন ক্ষতি: পিঠ দেয়ালে ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি
তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
আরও বড় হলো মন্ত্রিসভার কলেবর: বিরোধীদল যা বলছে
আরও বড় হলো মন্ত্রিসভার কলেবর: বিরোধীদল যা বলছে
সর্বাধিক পঠিত
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে