জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে কিয়েভ যাচ্ছেন মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৬

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য সোমবার (২০ ফেব্রুয়ারি) কিয়েভ যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রবিবার এক রাজনৈতিক সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বছর অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা মেলোনি বলেছেন, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের এক বছর পূর্তির আগে কিয়েভ সফরের পরিকল্পনা রয়েছে তার।

ক্ষমতাসীন ডানপন্থী জোটে বিভক্তি এবং জনমতে ভিন্নতা থাকার পরও ইউক্রেনের একজন দৃঢ় সমর্থক মেলোনি।

মেলোনির ক্ষমতাসীন জোটের ফরজা ইতালিয়া দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি গত সপ্তাহে বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রী থাকলে জেলেনস্কির সঙ্গে বৈঠক করতেন না। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের জন্য তিনি জেলেনস্কিকে দায়ী করেছেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি শনিবার বলেছেন, মিউনিখে জি-৭ সম্মেলনের পার্শ্ববৈঠকে তিনি ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেভার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের বিষয়ে আশ্বস্ত করেছেন।  

সম্প্রতি বসন্তে ইউক্রেনকে একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আলোচনা চূড়ান্ত করেছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী