চীনের শান্তি প্রস্তাব: শি’র সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে চীনের শান্তি প্রস্তাব নিয়ে দেশটির নেতা শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনার কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের প্রথম বার্ষিকীতে জেলেনস্কি বলেন, প্রস্তাবটি ইঙ্গিত দেয় যে চীন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় যুক্ত হতে চায়।

উল্লেখ্য, মস্কো-কিয়েভের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে রাশিয়ার মিত্র চীন। শুক্রবার ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে চীন জানায়, ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কার্যকর ভূমিকা রাখতে চায় বেইজিং।

এমন প্রস্তাবে জেলেনস্কি বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করতে চাই যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না’। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করছে চীন, এ নিয়ে গত কয়েকদিন ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। যদিও কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি কেউই। বেইজিংও বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব রাখা হয়েছে। পরিকল্পনার প্রথমেই আলোচনার উদ্যোগ নেওয়া এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অবসানের আহ্বান জানানো হয়। এছাড়া, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর গঠনের প্রস্তাব রাখা হয়েছে। শস্য রফতানি স্বাভাবিক করা এবং ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ পরিহারেরও কথা তুলে ধরা হয়েছে উল্লেখিত প্রস্তাবে। 

বেইজিংয়ের শান্তি প্রস্তাবে স্বাগত জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমরা চীনের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এবিসি নিউজকে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন, তাহলে এটি কীভাবে ভালো হতে পারে? ওই শান্তি পরিকল্পনায় রাশিয়া উপকার ছাড়া কিছুই দেখছি না।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রুশ বাহিনী। এই যুদ্ধ দ্বিতীয় বছরে পা রেখেছে। পাল্টাপাল্টি হামলা আর কথার মধ্যেই রয়ে যাচ্ছে আলোচনায় বসার বিষয়টি। সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের