শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন রুশ মিত্র লুকাশেঙ্কো

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪২

আগামী ২৮ ফেব্রুয়ারি চীন সফরে যাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং। তিনি জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২ মার্চ পর্যন্ত সফর করবেন তিনি। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লুকাশেঙ্কো। ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে বেলারুশে ব্যাপক মাত্রায় যৌথ সামরিক মহড়া চালায় রাশিয়া। ইউক্রেন যুদ্ধে মস্কোকে নানাভাবে সহায়তা করে আসছে মিনস্ক। বেলারুশ তার প্রতিবেশী রাশিয়ার ওপর আর্থিক এবং রাজনৈতিকভাবে অনেকটাই নির্ভরশীল। বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটে চীনের সঙ্গেও আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক বেলারুশ।

ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তার অভিযোগে বেলারুশের ওপরও একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী