বেলারুশে পারমাণবিক অস্ত্র: শি-পুতিনের ব্যর্থ আলোচনার ফল

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৩, ১৭:০৭আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৮:৫৮

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষ্য, বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের রাশিয়ার পরিকল্পনা প্রমাণ করে যে ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনা পুরোপুরি ভেস্তে গেছে। পারমাণবিক অস্ত্র মোতায়েনে পুতিনের ঘোষণার বিষয়ে শুক্রবার (৩১ মার্চ) বোচায় সফরে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জেলেনস্কি।

ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য প্রস্তাব দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনদিনের মস্কোয় সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপ করেন শি। দুই নেতার মধ্যে একাধিক বৈঠক হলেও মস্কো-কিয়েভ সংঘাত বন্ধে কোনও অর্থবহ অগ্রগতি অর্জন হয়নি।

রুশ বাহিনীর হামলায় বিধ্বস্ত বুচা শহর সফর পরিদর্শনের সময় সাংবাদিকদের জেলনস্কি বলেন, বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা প্রমাণ করে, চীনের সঙ্গে বৈঠক ব্যর্থ। আলোচনা পুরোপুরি ব্যর্থ।

পশ্চিমা বিশ্বের সমালোচনার পরও প্রতিবেশী বেলারুশে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে পিছু হটবে না রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে অস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ার পর পশ্চিমারা সমালোচনা করে আসছেন। গত (২২ মার্চ) শনিবার পুতিন বলেছিলেন, পারমাণবিক অস্ত্র বৃদ্ধি না করার আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন না করে বেলারুশে এই কৌশলগত অস্ত্র মোতায়েন করা হবে। এটি অস্বাভাবিক কিছু না।

কৌশলগত পারমাণবিক অস্ত্র কী?

যুদ্ধক্ষেত্রে শত্রুসেনা ও অস্ত্র ধ্বংস করার জন্য কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছে। এগুলোর পাল্লা কম এবং পারমাণবিক ওয়ারহেডের তুলনায় কম শক্তিশালী। পারমাণবিক ওয়ারহেডযুক্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পুরো একটি শহর ধ্বংস করতে সক্ষম। সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের