ইউক্রেনে ‘রক্তদান কেন্দ্রে’ ভয়াবহ হামলা, যুদ্ধাপরাধ বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৩, ১০:১৭আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১১:২৯

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘রক্তদান কেন্দ্রে’ আঘাত হেনেছে রাশিয়ার বোমা। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, শনিবার খারকিভের কুপিয়ানস্ক শহরের রক্তদান কেন্দ্রে ভয়াবহ হামলা চালায় শত্রুরা।

এর আগে জেলেনস্কির বাহিনীর বিরুদ্ধে অধিকৃত ডনেস্ক অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত একটি বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তুলে মস্কো। কিন্তু এ ঘটনার দায় স্বীকার করেনি দেশটি।

খারকিভ অঞ্চলের সর্বশেষ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আহত ও নিহতের দাবি করেছেন তিনি। কতজন হতাহত হয়েছেন, বিষয়টি উল্লেখ করেননি।

সন্ত্রাসীদের হামলায় কুপিয়ানস্কে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। যারা সবকিছুকে ধ্বংস করতে দিতে চায় তাদের পশু বর্ণনা করেছেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলার প্রথম দিকে কুপিয়ানস্ক দখলে নেয় মস্কো। তবে গত সেপ্টেম্বরে পাল্টা আক্রমণ চালিয়ে এলাকাটি শত্রুমুক্ত করে কিয়েভ। কিন্তু আবারও অঞ্চলটি রুশ হামলার মুখোমুখি হচ্ছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে করণীয় নিয়ে সৌদি আরবে যখন ৪০ দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন তখনই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলো। আলোচনায় চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও অংশ নিয়েছে। দুই দিনের এই বৈঠকে সমাধানে পৌঁছানো নিয়ে শঙ্কা রয়েছে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে যাওয়া ২২৭ ভারতীয় নাগরিকের মধ্যে নিহত ৫১
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার 
প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার 
যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া
যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া
নিরাপদে ঘুরতে পাঁচ প্রস্তুতি, ভ্রমণ হবে আরও নিশ্চিন্ত
নিরাপদে ঘুরতে পাঁচ প্রস্তুতি, ভ্রমণ হবে আরও নিশ্চিন্ত
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী