ইরানের ‘শাহেদের’ আদলে ড্রোন বানাচ্ছে মস্কো

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৩, ১৪:৫৩ আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২১:০৪

ইরানের তৈরি শাহেদ ড্রোন নিয়ে ইউক্রেনের মাটিতে ক্রমাগত হামলা চালাচ্ছে রাশিয়া। এই ড্রোনগুলো একদিকে যেমন সহজলভ্য অন্যদিকে নিখুঁত হামলা চালাতে পারদর্শী। এবার নিজস্ব প্রযুক্তিতে শাহেদ ড্রোনের সিরিজগুলো তৈরিতে নেমেছে মস্কো। সামরিক ড্রোন নিয়ে গবেষণা করা যুক্তরাজ্যভিত্তিক একটি সংস্থা এমন তথ্য সামনে এনেছে।

তাদের প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেনে হামলায় ব্যবহৃত ড্রোন নথিভুক্ত করেছে কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ (সিএআর)। কয়েকটি ড্রোনের যন্ত্রাংশে রুশ শব্দ জেরানিয়াম (জেরান) লেখা পাওয়া গেছে। যা রাশিয়ার তৈরি।

গবেষণায় বলা হচ্ছে, ইউক্রেনে যে ড্রোন ব্যবহার হচ্ছে সেসব ইরানের তৈরি শাহেদ-১৩১ ও শাহেদ-১৩৬ মডেলের। কিন্তু গত মাসে ইউক্রেনে ব্যবহৃত দুটি ‘জেরান-২’ মডেলের অবকাঠামো হাতে এসেছে (সিএআর)-এর তদন্তকারীদের। এ নিয়ে বিস্তর পর্যবেক্ষণ করেছেন তারা।

ফলাফলে দেখা যায়, ইরানের তৈরি শাহেদ-১৩৬ এর আদলে রাশিয়া নিজেরাই ড্রোন তৈরি করছে। ড্রোনগুলোতে বড় পার্থক্য রয়েছে বলেও বেরিয়ে এসেছে তদন্তে। এতে দ্রুত উৎপাদনও সম্ভব হবে। এই ক্ষমতাকে রাশিয়ার জন্য মোড় পরিবর্তনকারী টার্নিং পয়েন্ট বলে বর্ণনা করেছেন গবেষকরা।

ইউক্রেনে বিধ্বস্ত শাহেদ-১৩৬ ড্রোন।

ইউক্রেনে হামলা ধরে রাখতে এখন রাশিয়ার একাধিক পথ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

রাশিয়াকে তিন মডেলের ড্রোন সরবরাহ করেছে ইরান। সেগুলো হলো, শাহেদ ১৩১ ও ১৩৬ কামিকাজে ড্রোন। এগুলোকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ব্যবহার করছে রুশ বাহিনী। এ ছাড়া মোহাজের-৬ মাল্টি রোল ড্রোনও বেশ কার্যকরী। এগুলোকে সাধাণরত গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার হয়ে থাকে।

মস্কোকে ড্রোন সরবরাহে তেহরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। তারপরও ইরানকে থামানো যাচ্ছে না। যদিও পশ্চিমাদের অভিযোগ অস্বীকার করে আসছে দেশটি।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্ক, স্বীকারোক্তির পর তদন্তের মুখে এনভিডিয়া সিইও
এবার ইরানের স্থলপথ বাণিজ্যেও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশ লাইনের সামনেই বিআরটিসি বাসে আগুন
পুলিশ লাইনের সামনেই বিআরটিসি বাসে আগুন
চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্ক, স্বীকারোক্তির পর তদন্তের মুখে এনভিডিয়া সিইও
চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্ক, স্বীকারোক্তির পর তদন্তের মুখে এনভিডিয়া সিইও
ডাকারে যুব অলিম্পিকে চমক দেখালেন বাংলাদেশের শিপন
ডাকারে যুব অলিম্পিকে চমক দেখালেন বাংলাদেশের শিপন
ত্বকের রুক্ষতা দূর করে উজ্জ্বলতা বাড়ায় চিয়া সীড
ত্বকের রুক্ষতা দূর করে উজ্জ্বলতা বাড়ায় চিয়া সীড
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ