এ বছর মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান আসবে না: ইউক্রেনীয় বিমানবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৩, ২০:৩৭আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২০:৩৭

ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, চলতি বছর তারা মার্কিন এফ-১৬  যুদ্ধবিমান  ইউক্রেনে পৌঁছানোর প্রত্যাশা করছেন না। বুধবার বাহিনীর এক মুখপাত্র এ কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

এক বছরের বেশি সময় ধরে পশ্চিমা মিত্রদের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দাবি করে আসছে কিয়েভ। তাদের দাবি, এসব যুদ্ধবিমান রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ ও প্রতিরক্ষায় সামরিক শক্তি বাড়াবে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেছেন,  ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে আমরা এবারের শরত্কাল ও শীতকালে এফ-১৬ দিয়ে ইউক্রেনকে রক্ষা করতে সক্ষম হব না।

১ আগস্ট সিএনএন এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ প্রশিক্ষণের জন্য ইউরোপীয়  কর্মকর্তাদের চূড়ান্ত পরিকল্পনার  অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র। প্রশিক্ষণ শুরুর আগে এই বিষয়ে ওয়াশিংটনের অনুমতি প্রয়োজন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় কর্মকর্তারা প্রকাশ্যে বলে আসছিলেন, চলতি মাসে এই প্রশিক্ষণ শুরু হওয়ার কথা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ প্রশিক্ষণে সম্মতির ঘোষণা দেওয়ার দুই মাস পার হলেও এই বিষয়ে বিস্তারিত  অনেক কিছুই চূড়ান্ত হয়নি।

বিমানবাহিনীর মুখপাত্র বলেছেন,  পাইলটদের প্রশিক্ষণের বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। তিনি বলেন, বিষয়টি এগিয়েছে। আমরা বুঝতে পারছি অদূর ভবিষ্যতে আমাদের পাইলটদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু একই সময়ে আমাদের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ