ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় সব লক্ষ্যবস্তু ‘ধ্বংসের’ দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৪, ১৯:২৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৯:২৯

রাশিয়া দাবি করেছে, ইউক্রেনে চালানো তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় সব লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নির্ভুল আঘাতে সক্ষম দূরপাল্লার অস্ত্র ও ড্রোন দিয়ে একগুচ্ছ হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। হামলার লক্ষ্য অর্জিত হয়েছে। সব লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।

এর আগ ইউক্রেন দাবি করেছে, রাশিয়া ৯৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ৭২টি ভূপাতিত করেছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, রাশিয়ার ছোঁড়া ১০ কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেন।

তিনি বলেছেন, শত্রুরা ৯৯টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভ।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, সর্বশেষ এই হামলায় অন্তত পাঁচজন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন। শীতে শহুরে এলাকায় হামলা জোরদার করেছে রুশ সেনারা।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক