ইউক্রেনের পক্ষে যুদ্ধে যেতে চান ৭০ জাপানি

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২২, ১০:৪১আপডেট : ০২ মার্চ ২০২২, ১২:৫৭

রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে বিদেশি স্বেচ্ছাসেবক পেতে ইউক্রেনীয়দের আহ্বানে সাড়া দিয়েছেন অন্তত ৭০ জাপানি নাগরিক। বুধবার জাপানি দৈনিক মাইনিচি সিমবান জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত এই আহ্বানে সাড়া দেওয়া ৭০ জন পুরুষের মধ্যে ৫০ জন জাপানের আত্ম-রক্ষা বাহিনীর সাবেক সদস্য এবং দুই জন ফ্রান্সের বিদেশি বাহিনীর সদস্য রয়েছেন। তবে এসব জাপানির ইউক্রেন যাত্রা সম্ভব হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

গত রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘আন্তর্জাতিক লিয়াঁজো’ গঠনের আহ্বান জানান। এই ডাকে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার বহু স্বেচ্ছাসেবক ইউক্রেনে যুদ্ধ যেতে আগ্রহ প্রকাশ করেছে।

জাপানের ইউক্রেন দূতাবাস স্বীকার করেছে তারা ইউক্রেনে যুদ্ধ যেতে আগ্রহী স্বেচ্ছাসেবকদের কল পাচ্ছেন। তবে স্বেচ্ছাসেবকদের বিষয়ে তারা আর কিছু জানেন না বলে জানিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি দূতাবাস কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে স্বেচ্ছাসেবক হতে আগ্রহ প্রকাশ করায় জাপানি নাগরিকদের ধন্যবাদ জানান। তবে কিছু শর্ত জুড়ে দেন তারা।

বিবৃতিতে বলা হয়, ‘স্বেচ্ছাসেবক হতে আগ্রহী প্রার্থীর অবশ্যই জাপানের আত্ম-রক্ষা বাহিনীর অভিজ্ঞতা থাকতে হবে কিংবা বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে’।

জাপান তাদের নিজেদের নাগরিকদের যেকোনও কারণে ইউক্রেন ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। বুধবার চিফ কেবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো স্বেচ্ছাসেবকদের সংক্রান্ত খবর শোনার কথা স্বীকার করে একই সতর্কতার পুনরাবৃত্তি করেন।

এক সংবাদ সম্মেলনে হিরোকাজু মাতসুনো বলেন, ‘জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনে অবস্থানরত সকলের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে আর আমরা চাই মানুষ ইউক্রেন সফর বন্ধ করুক, তাতে সফরের উদ্দেশ্য যাই হোক না কেন।’ তিনি বলেন, ‘আমরা ইউক্রেনের জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছি এবং উল্লেখ করছি সরে যাওয়ার নির্দেশনা কার্যকর রয়েছে।’

সূত্র: রয়টার্স

 

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান