রুশ কয়লা আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২২, ২১:৪৭আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ২১:৪৭

ইউক্রেনে আক্রমণ ও বেসামরিক হত্যায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে জাপান। শুক্রবার দেশটি রুশ কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে রাশিয়ার আটজন কূটনীতিককে বহিষ্কার করেছে। এটি ইউক্রেনে আক্রমণের ঘটনায় মস্কোর বিরুদ্ধে জাপানের কঠোর পদক্ষেপ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

এই নিষেধাজ্ঞা জারির ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর দেশগুলোর কাতারে সামিল হলো জাপান। ইউক্রেনের এসব মিত্র দেশ রুশ কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা এবং রাশিয়ার বিভিন্ন ব্যাংক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়েসহ ব্যক্তিবর্গের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে।

এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, বেসামরিকদের হত্যা ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে বারবার আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রাশিয়া। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।

কিশিদা আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ এবং ইউক্রেনের জনগণের প্রয়োজনীয়তা পূরণে সহযোগিতার মাধ্যমে আমরা স্পষ্ট করতে চাই আন্তর্জাতিক সম্প্রদায় কখনও রাশিয়ার অত্যাচার মেনে নেবে না এবং জাপান ইউক্রেনের পাশে রয়েছে।

এর আগে বিরল পদক্ষেপ হিসেবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার আটজন কূটনীতিক ও বাণিজ্যিক প্রতিনিধিকে বরখাস্তের ঘোষণা দিয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম