জাপানের বিতর্কিত জলসীমায় মহড়া চালাবে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২২, ১৪:৩৮আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৫:১৪

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় জাপানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো। বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছে রাশিয়া। একই সঙ্গে বিতর্কিত এই দ্বীপ এলাকায় সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে মস্কো।

বিতর্কিত ওই চারটি দ্বীপকে রাশিয়া বলে থাকে দক্ষিণ কুড়িল আর জাপান এগুলোকে উত্তরাঞ্চলীয় এলাকা বলে থাকে। এই দ্বীপগুলো নিয়ে ৭০ বছর ধরে দুই দেশের মধ্যে বিরোধ চলছে।

এই বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের চুক্তিতে এখনও সই করেনি রাশিয়া এবং জাপান।

এই সপ্তাহের শুরুর দিকে রাশিয়া জানায় তারা চুক্তি সইয়ের জন্য জাপানের সঙ্গে শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ নিয়ে মস্কোর বিরুদ্ধে টোকিও কঠোর অবস্থান নেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রাশিয়া।

এখন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক জেলা জানিয়েছে, তারা ওই দ্বীপ এলাকায় সামরিক মহড়া চালাবে। এই মহড়ায় তিন হাজার রুশ সেনার পাশাপাশি শত শত সামরিক সরঞ্জাম অংশ নেবে।

এর আগে শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করায় রাশিয়ার নিন্দা জানায় জাপান।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম