রাশিয়াকে সমর্থনের ‘পরিণতি’ চীনকে মনে করিয়ে দিলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২২, ১১:৪১আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৭:০৭

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে বেইজিং ‘বস্তুগত সহায়তা’ দিলে চীনের পরিণতির বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিংকে স্মরণ করিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, শুক্রবারের আলোচনায় উভয় পক্ষই সংকটের কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

তবে চীনের ‘পরিণতি’ কী হবে কিংবা যুক্তরাষ্ট্র কোনগুলোকে ‘বস্তুগত সহায়তা’ বিবেচনা করবে তার বিস্তারিত জানায়নি হোয়াইট হাউজ। কিন্তু প্রেস সেক্রেটারি জেন পিসাকি ইঙ্গিত দিয়েছেন চীনের ব্যাপক বাণিজ্যিক প্রবাহ আক্রান্ত হতে পারে।

নিয়মিত এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকির কাছে বিশ্বের শীর্ষ রফতানিকারক দেশ চীন বাণিজ্য শুল্ক আরোপ বা নিষেধাজ্ঞার মুখোমুখি হবে কিনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘যন্ত্রের বাক্সের মাত্র একটি যন্ত্র নিষেধাজ্ঞা’।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে প্রায় দুই ঘণ্টার ফোনালাপের পর পিসাকি বলেন, যেকোনও পরিণতির বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ করবে। এক্ষেত্রে ইউরোপীয় সহযোগীদের পাশে রাখা হবে বলে জানান তিনি।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনীয় শহর এবং বেসামরিকদের বিরুদ্ধে নৃশংস হামলা চালানো রাশিয়াকে কোনও বস্তুগত সহায়তা যদি চীন দেয় তাহলে পরিণতি এবং তা প্রয়োগ কেমন হবে তা বর্ণনা করেছেন তিনি (বাইডেন)’। সংকটের কূটনৈতিক সমাধানে নিজের সমর্থনের কথাও উল্লেখ করেন বাইডেন।

বাইডেন-জিনপিং ফোনালাপের বিষয়ে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন বেইজিং শুধু ওয়াশিংটনের তরফ থেকে নয় আরও বৃহত্তর পৃথিবীর তরফ থেকে পরিণতি ভোগ করবে।

ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট সত্যিই চীনের কাছে সুনির্দিষ্ট অনুরোধ করেননি। আমার বিশ্বাস আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে চীন নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে।’

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান