বেইলি রোডের আগুনে ৪৫ জনের মৃত্যু, পরিচয় মেলেনি ৬ লাশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ১০:৩৪আপডেট : ০১ মার্চ ২০২৪, ১১:৫৩

রাজধানীর বেইলি রোডের ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৫ জন লাশ হয়েছেন। এর মধ্যে ৩৯টির পরিচয় শনাক্ত করা গেলেও বাকি ছয় লাশের ডিএনএ পরীক্ষা করা হবে। পরিচয় শনাক্ত হওয়া ৩১ লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি লাশ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ঢাকা জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, এই ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। ৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। ৩১ লাশের কোনও ধরনের ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ছয়টি লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। তাই তাদের ডিএনএ পরীক্ষা করা হবে।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, লাশ হস্তান্তরের কাজটি ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ করছে। আমরা তাদেরকে সহায়তা করছি। এ ছাড়া মৃতদের পরিবারের মধ্যে যারা আর্থিকভাবে স্বচ্ছল নন তাদেরকে আমরা ২৫ হাজার টাকা করে সহায়তা করেছি।

এর আগে, শুক্রবার (১ মার্চ) ভোর ৫টা ৪১ মিনিটে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের একটি ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে ভবনজুড়ে। এতে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বেশ কিছু। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/জেএ/এফআর/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি