মহাসমাবেশের আগে আটক ২২৭ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৩, ২০:১৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ২০:১৭

বিএনপির মহাসমাবেশের আগের দিন ঢাকা মহানগর ও জেলা থেকে আটক ২২৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছেন ২০৫ জন। ঢাকা জেলার ছয়টি থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছেন ২২ জন।

কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে এসব নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে বিভিন্ন মামলায় সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিএনপির এই কর্মসূচি সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আটক ১২৯ জনকে আদালতে পাঠিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এ নিয়ে দুই দিনে ৩৫৬ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলো।

আদালতে বিভিন্ন থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রের তথ্য অনুযায়ী, ওয়ারী থানা এলাকা থেকে ২২ জন, যাত্রাবাড়ী থানা থেকে ১৭, কাফরুল থানা থেকে ১৫ ও পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার ১৯ জনকে কারাগারে পাঠানো হয় আজ।

এ ছাড়া গেন্ডারিয়া থানা এলাকা থেকে ৩ জন, সূত্রাপুর থানা থেকে ৬, ক্যান্টনমেন্ট থানা থেকে ১, খিলক্ষেত থানা থেকে ৩, নিউমার্কেট থানা থেকে ৪, কলাবাগান থানা থেকে ১, রামপুরা থানা থেকে ৩, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১, হাতিরঝিল থানা থেকে ১, তেজগাঁও থানা থেকে ৩, আদাবর থানা থেকে ৫, মোহাম্মদপুর থানা থেকে ৩, রমনা থানা থেকে ৩, শাহবাগ থানা থেকে ২, কাফরুল থানা থেকে ১৫, মতিঝিল থানা থেকে ৩, শাহজাহানপুর থানা থেকে ১, গুলশান থানা থেকে ১, বাড্ডা থানা থেকে ৬, বংশাল থানা থেকে ৬, কোতোয়ালি থানা থেকে ২, চকবাজার থানা থেকে ৬, কামরাঙ্গীরচর থানা থেকে ১০, লালবাগ থানা থেকে ৪, কদমতলী থানা থেকে ১৮, শ্যামপুর থানা থেকে ২, হাজারীবাগ থানা থেকে ৬, উত্তরখান থানা থেকে ৫, ডেমরা থানা থেকে ৪, খিলগাঁও থানা থেকে ৮, মুগদা থানা থেকে ২, দারুসসালাম থানা থেকে ১০ ও শাহ আলী থানা এলাকা থেকে গ্রেফতার ৬ জনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঢাকা মহানগর ছাড়াও ঢাকা জেলাধীন কয়েকটি থানা থেকে গ্রেফতার ২২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানার ৯ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৬ ও সাভার থানার ৭ জন রয়েছেন।

/এমকেআর/এনএআর/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম