আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় ১ ঘণ্টা বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৪, ১৩:১৫আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৪:০১

পবিত্র রোজার শেষ ১৫ দিন মেট্রোরেল চলাচলের সময় রাতে ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। বুধবার (২৭ মার্চ) থেকে এটি কার্যকর হচ্ছে। রোজা শেষে আবারও পূর্বের সময়সূচিতে ফিরবে মেট্রোরেল। তবে চাহিদা থাকলে এই সময়সূচি নিয়মিত রাখারও পরিকল্পনা আছে।

মঙ্গলবার (২৬ তারিখ) সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। 

রোজার শেষের দিকে ঈদের কেনাকাটার জন্য বের হওয়া মানুষদের কথা চিন্তা করে মেট্রোরেলের সময় বাড়ানো হয়েছে বলে জানান তিনি। যদিও মেট্রোরেল সূত্র জানিয়েছে, রোজায় যাত্রী সংখ্যা কিছুটা কমেছে। তবে শেষের দিকে তা বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল থেকে জানানো হয়, ১৬তম রোজার দিন বুধবার (২৭ মার্চ) উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে ছাড়বে। শেষের এই এক ঘণ্টায় ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে ১০টি ট্রিপ বেশি চলবে মেট্রোরেল। ফলে সাধারণ দিনে ১৮৪ বার ট্রেন চলেও তখন চলবে ১৯৪ বার।

এছাড়া রমজান মাসে র‍্যাপিড পাস বা এমআরটি পাসে ৬০ মিনিটের বদলে ৭৫ মিনিট পর্যন্ত ‘পেইড জোনে’ অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে। ইফতারের সময় মেট্রোরেলের অবস্থিত যাত্রীদের জন্য ২৫০ এমএল পানির বোতল সঙ্গে রাখার অনুমতি দিয়েছে। তবে বোতল নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

এদিকে এবছর পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ডিএমটিসিএল। যদিও আগের বছর ঈদে মেট্রোরেল চলাচল চালু ছিল।

/জেডএ/ইউএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
২৭ মার্চ ২০২৪, ১৩:১৫
আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় ১ ঘণ্টা বাড়ছে
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে